• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে নূতন যুগের ভোরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে নূতন যুগের ভোরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে, নূতন যুগের ভোরে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ওরে,   নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ॥
কী রবে আর কী রবে না,   কী হবে আর কী হবে না
                   ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?।
          যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজাজিতের পথে।
জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক’রে তুই করবি আপন জানা।
          চলায় চলায় বাজবে জয়ের ভেরী–
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৪৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1937
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

ওরে, নূতন যুগের ভোরে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভারততীর্থ। স্বরবিতান ৪৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শুভ কর্মপথে ধর নির্ভয় গান (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ব্যর্থ প্রাণের আবর্জনা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑