• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুভ কর্মপথে ধর নির্ভয় গান (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শুভ কর্মপথে ধর নির্ভয় গান (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শুভ কর্মপথে ধর নির্ভয় গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শুভ     কর্মপথে ধর’ নির্ভয় গান।
সব      দুর্বল সংশয় হোক অবসান।
চির-    শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ’          সে অভিষেক ললাট’পরে।
তব     জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা—
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল’ যাত্রী, চল’ দিনরাত্রি—
কর’ অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর’ দীর্ণ বিদীর্ণ—
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর’ স্নান॥

রাগ: মিশ্র মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ মাঘ, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ জানুয়ারি, ১৯৩৭
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

শুভ কর্মপথে ধর নির্ভয় গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভারততীর্থ। স্বরবিতান ৪৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চলো যাই, চলো, যাই চলো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে নূতন যুগের ভোরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑