• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমাদের যাত্রা হল শুরু (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমাদের যাত্রা হল শুরু (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের যাত্রা হল শুরু (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের    যাত্রা হল শুরু   এখন,   ওগো কর্ণধার।
                   তোমারে         করি নমস্কার।
এখন        বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর—
                   তোমারে         করি নমস্কার॥
আমরা       দিয়ে তোমার জয়ধ্বনি   বিপদ বাধা নাহি গণি
                                      ওগো কর্ণধার।
এখন        মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার—
                   তোমারে         করি নমস্কার॥
এখন        রইল যাত্রা আপন ঘরে   চাব না পথ তাদের তরে
                                       ওগো কর্ণধার।
যখন         তোমার সময় এল কাছে তখন কে বা কার—
                   তোমারে         করি নমস্কার।
মোদের      কেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর
                                       ওগো কর্ণধার।
চেয়ে         তোমার মুখে   মনের সুখে   নেব সকল ভার—
                   তোমারে         করি নমস্কার॥
আমরা       নিয়েছি দাঁড়, তুলেছি পাল,   তুমি এখন ধরো গো হাল
                                       ওগো কর্ণধার।
মোদের      মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার—
                   তোমারে         করি নমস্কার।
আমরা       সহায় খুঁজে পরের দ্বারে   ফিরব না আর বারে বারে
                                       ওগো কর্ণধার।
কেবল        তুমিই আছ আমরা আছি     এই জেনেছি সার—
                   তোমারে         করি নমস্কার॥

রাগ: ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ আশ্বিন, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: গিরিডি
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নাই নাই ভয় হবে হবে জয় (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑