• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাই নাই ভয় হবে হবে জয় (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নাই নাই ভয় হবে হবে জয় (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই নাই ভয়, হবে হবে জয় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার–
জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার ॥
খনে খনে তুই হারায়ে আপনা   সুপ্তিনিশীথ করিস যাপনা–
বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার ॥
স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে–
চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুখে লাজে ভয়ে।
ফুলপল্লব নদীনির্ঝর   সুরে সুরে তোর মিলাইবে স্বর–
ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: মিউনিক
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

নাই নাই ভয় হবে হবে জয় (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমাদের যাত্রা হল শুরু (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑