• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্‍‌কল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
     তব শুভ নামে জাগে,    তব শুভ আশিস মাগে,
                   গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
     পূরব পশ্চিম আসে  তব সিংহাসন-পাশে
                   প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
     দারুণ বিপ্লব-মাঝে  তব শঙ্খধ্বনি বাজে
                   সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
     দুঃস্বপ্নে আতঙ্কে   রক্ষা করিলে অঙ্কে
                   স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে—
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
     তব করুণারুণরাগে   নিদ্রিত ভারত জাগে
                   তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯১১
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: ব্রজেন্দ্রলাল চৌধুরী, দিনেন্দ্রনাথ ঠাকুর, এ. এ. বাকে, ভীমরাও শাস্ত্রী

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমাদের যাত্রা হল শুরু (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑