• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুখে আমায় রাখবে কেন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সুখে আমায় রাখবে কেন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
       যাক-না গো সুখ জ্বলে॥
  থাক-না পায়ের তলার মাটি,   তুমি তখন ধরবে আঁটি—
       তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে॥
       যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান—
       তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়— তোমার জয় তো আমারি জয় 
       ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑