• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
          জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥
সব যে হয়ে গেল কালো,   নিবে গেল দীপের আলো,
          আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।
          অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।
          ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!
সকালবেলা চেয়ে দেখি,   দাঁড়িয়ে আছ তুমি এ কি,
          ঘর-ভরা মোর শূন্যতারই বুকের ‘পরে ॥

রাগ: বাগেশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুখে আমায় রাখবে কেন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑