• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আগুনের         পরশমণি   ছোঁয়াও প্রাণে।
এ জীবন          পুণ্য করো   দহন-দানে ॥
আমার এই      দেহখানি   তুলে ধরো,
তোমার ওই     দেবালয়ের   প্রদীপ করো–
নিশিদিন          আলোক-শিখা   জ্বলুক গানে ॥
আঁধারের         গায়ে গায়ে   পরশ তব
সারা রাত        ফোটাক তারা   নব নব।
নয়নের           দৃষ্টি হতে   ঘুচবে কালো,
যেখানে           পড়বে সেথায়   দেখবে আলো–
ব্যথা মোর        উঠবে জ্বলে   ঊর্ধ্ব পানে ॥

রাগ: গৌড়সারং
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুখে আমায় রাখবে কেন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑