• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে যেতে একলা পথে
              নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে, ওরে, এবার
              ঝড়কে পেলেম সাথি।
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে
              করছে মাতামাতি।
যে পথ দিয়ে যেতেছিলেম
              ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে
              গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
কোন্‌ পুরীতে গিয়ে তবে
              প্রভাত হবে রাতি।

রাগ: মল্লার
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑