• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুখের সাহারা পার হয়ে আমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দুখের সাহারা পার হয়ে আমি

দুখের সাহারা পার হয়ে আমি
চলেছি কাবার পানে।
পড়িব নামাজ মারেফাতের
আরাফাত ময়দানে।।

খোদার ঘরের দীদার পাইব,
হজ্বের পথে জ্বালা জুড়াইব;
মোর মুূর্শিদ হয়ে হযরত পথ
দেখাও সুদূর পানে।।

রোজা রাখা মোর সফল হইবে,
পাব পিয়াসার পানি;
আবে-জমজম তৌহিদ পিয়ে
ঘুচাব পথের গ্লানি।।

আল্লাহর ঘর তওয়াফ করিয়া
কাঁদিব সেথায় পরাণ ভরিয়া;
ফিরিব না আর,কোরবানী দেবো
এই জান সেইখানে।।

Category: নজরুলগীতি
Previous Post:খাতুনে-জান্নাত ফাতেমা জননী
Next Post:যে রসুল বলতে নয়ন ঝরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑