• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খাতুনে-জান্নাত ফাতেমা জননী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » খাতুনে-জান্নাত ফাতেমা জননী

খাতুনে-জান্নাত ফাতেমা জননী
বিশ্ব-দুলালী নবী নন্দিনী।।
মদিনা বাসিনী পাপ-তাপ-নাশিনী
উম্মত-তারিণী আনন্দিনী।।

সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া,
তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া;
মুক্তি লভিল মা গো তব শুভ পরশে
বিশ্বের যত নারী বন্দিনী।।

হাসান হোসেনে তব উম্মত তরে, মা গো!
কারবালা– প্রান্তরে দিলে বলিদান;
বদলাতে তার রোজ হাশরের দিনে
চাহিবে মা মোর মত পাপীদের ত্রাণ।

এলে পাষাণের বুক চিরে নির্ঝর-সম,
করুণার ক্ষীর-ধারা আবে-জমজম;
ফিরদৌস হ’তে রহমত বারি ঢালো
সাধ্বী মুসলিম গরবিনী।।

Category: নজরুলগীতি
Previous Post:উঠুক তুফান পাপ-দরিয়ায়
Next Post:দুখের সাহারা পার হয়ে আমি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑