• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উঠুক তুফান পাপ-দরিয়ায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » উঠুক তুফান পাপ-দরিয়ায়

উঠুক তুফান পাপ-দরিয়ায়–
ও ভাই আমি কি তাই ভয় করি।
পাক্কা ঈমান তক্তা দিয়ে
গড়া যে আমার তরী।।

লা -ইলাহা ইল্লাল্লাহুর পাল তুলে
ঘোর তুফানকে জয় করে ভাই,
যাবই কূলে ।
আমার মোহাম্মদ মোস্তফা নামের
গুনের রশি ধরি।।

খোদার রাহে সঁপে দেওয়া ডুববে না মোর এ তরি,
সওদা করে ফিরবে তীরে সওয়াব-মানিক ভরি’।

দাঁড় এ তরীর নামাজ,রোজা, হজ্জ্ব ও জাকাত,
উঠুক না মেঘ, আসুক বিপদ–যত বজ্রপাত,
আমি যাব বেহেশত বন্দরেতে রে
এই কিশতিতে চড়ি।

Category: নজরুলগীতি
Previous Post:আসিছেন হাবীবে-খোদা, আরশ পাকে তাই উঠেছে শোর
Next Post:খাতুনে-জান্নাত ফাতেমা জননী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑