• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে রসুল বলতে নয়ন ঝরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যে রসুল বলতে নয়ন ঝরে

যে রসুল বলতে নয়ন ঝরে
সেই রসুলের প্রেমিক আমি।
চাহে আমার হৃদয়-লায়লী
সে মজনুরে দিবস-যামী।।

ফরহাদ সে, আমি শিরী
ওই নামের প্রেমে পথে ফিরি;
ঈমান আমার রইল কি না
জানেন তিনি অন্তর্যামী।।

প্রেমে তাঁহার দীওয়ানা হয়ে
গেল দুনিয়া আখের সবই;
কোথায় রোজা,কোথায় নামাজ,
কেবল কাঁদি :`নবী নবী।’

রোজ-কেয়ামত আসবে কবে ;
কখন তাঁহার দীদার হবে;
নিত্য আমার রোজ-কেয়ামত
বিনে আমার জীবন-স্বামী।।

Category: নজরুলগীতি
Previous Post:দুখের সাহারা পার হয়ে আমি
Next Post:হে মদিনাবাসী প্রেমিক, ধর হাত মম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑