• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে

রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে।
তমাল-বরনী কে নাচে গগন কোলে

তার অঙ্গের লাবনী যেন ঝরে অবিরল
হয়ে শীতল মেঘলামতির ধারাজল;
কদম ফুলের পীত উত্তরী তার
পুব হাওয়াতে দোলে।

বিজলি ঝিলিকে তারবন মালার
আভাস জাগে,
বন-কুন্তলা ধরা হল শ্যাম মনহরা
তাহারই অনুরাগে।

তারে হেরি পাপিয়া পিয়া পিয়া কহে,
সাগর কাঁদে, নদীজল বহে;
ময়ূর-ময়ূরী বন-শর্বরী
নাচে টলে টলে।।

Category: নজরুলগীতি
Previous Post:বর্ষা ঋতু এলো এল বিজয়ীর সাজে
Next Post:বরণ করে নিও না গো আমারে নিয় হরণ করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑