• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বর্ষা ঋতু এলো এল বিজয়ীর সাজে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বর্ষা ঋতু এলো এল বিজয়ীর সাজে

বর্ষা ঋতু এলো এল বিজয়ীর সাজে।
বাজে গুরু গুরু আনন্দ-ডমরু অম্বর মাঝে।।
(বাঁকা) বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়,–
শুনি রথচক্রের ধ্বনি অশনির রোল,
সিন্ধু-তরঙ্গে মঞ্জীর বাজে।।

ভীত বন উপবন লুটায়ে লুটায়ে
প্রণতি জানায় সেই বিজয়ীর পায়ো;
(তার) অশান্ত গতিবেগ শুনি পুব-হাওয়াতে
চলে মেঘ-কুঞ্জর-সেনা তার সাথে,
তূণীর কেতকী জল-ধনু হাতে
হের চঞ্চল দুরন্ত গগনে বিরাজে।।

Category: নজরুলগীতি
Previous Post:খেলে চঞ্চলা বরষা-বালিকা
Next Post:রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑