• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বরণ করে নিও না গো আমারে নিয় হরণ করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বরণ করে নিও না গো আমারে নিয় হরণ করে

(মিশ্র) গান্ধারী-ত্রিতাল

বরণ করে নিও না গো
(আমারে) নিয় হরণ করে।
ভীরু আমায় জয় কর গো
তোমার মনের জোরে।।

পরাণ ব্যাকুল তোমার তরে
চরণ শুধু বারণ করে।
লুকিয়ে থাকি তোমার আশায়
রঙিন বসন পরে।।

লজ্জা আমার ননদিনী লতিকার-ই-প্রায়
যখনই যাই শ্যামের কাছে দাঁড়িয়ে আছে ঠায়।

চাইতে নারি চোখে চোখে
দেখে পাছে কোন লোকে,
নয়নকে তাই শাসন করি
অশ্রুজলে ভরে।।

রচনা-কাল-১৯৩৫

Category: নজরুলগীতি
Previous Post:রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে
Next Post:মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑