• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো

নাচের নেশার ঘোর লেগেছে
নয়ন পড়ে ঢু’লে লো–
নয়ন পড়ে ঢুলে।
বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে
দোলন-খোঁপা খুলে লো–
দোলন খোঁপা খুলে।।

শুনে এই মাদল-বাজা
নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে –
শালুকের কাঁকাল ধ’রে
তাল-পুকুরের জলে হে’লে দু’লে (লো)–
জলে হেলে দুলে।

আঁউরে গেল ঝুমকো জবা
লেগে গরম গালের ছোঁয়া,
বাঁশি শুনে ঘুলায় মনে কয়লা-খাদের ধোঁওয়া ।

সই নাচ ফুরালে ফিরে’ ঘরে,
রাত কাটাব কেমন ক’রে
পড়বে মনে বাঁশুরিয়ার
চোখ দু’টি টুলটুলে লো–
চোখ দুটি টুলটুলে।।

Category: নজরুলগীতি
Previous Post:মোর না মিটিতে আশা ভাঙিল খেলা
Next Post:খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑