• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোর না মিটিতে আশা ভাঙিল খেলা

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা।
জীবন প্রভাতে এ লো বিদায়-বেলা।।
আঁচলের ফুলগুলি করুণ নয়ানে
নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে,
বাজিয়াছে বুকে যেন, কার অবহেলা।।

আঁধারের এলোকেশ দু’ হাতে জড়ায়ে
যেতে যেতে নিশীথিনী কাঁদে বন-ছায়ে।

বুঝি দুখ-নিশি মোর
হবে না হবে না ভোর;
ভিড়িবে না কূলে মোর বিরহের ভেলা।।

Category: নজরুলগীতি
Previous Post:কে হেলে দুলে চলে এলোচুলে
Next Post:নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑