• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে হেলে দুলে চলে এলোচুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে হেলে দুলে চলে এলোচুলে

কে হেলে দুলে চলে এলোচুলে,
হেসে নদীকুলে এলো হেলে দুলে;
নূপুর রিনিকি ঝিনি বাজে রে
পথ-মাঝে রে, বাজেরে।।
দূরে মন উদাসি
বাজে বাঁশের বাঁশি,
বকুল-শাখে পাপিয়া ডাকে-
হেরিয়া বুঝি এই বন-বালিকায়
রঙিন সাজে রে, বাজে রে।।

এ বুঝি নদীর কেউ
তাই অধীর হলো জলে ঢেউ;
চন্দন-মাখা যেন চাঁদের পুতলি,
যত চলে তত রূপ ওঠে উথলি,
মেঘে লুকালো পরী লাজে রে, বাজে রে
পথ-মাঝে রে, বাজে রে।।

Category: নজরুলগীতি
Previous Post:মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে
Next Post:মোর না মিটিতে আশা ভাঙিল খেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑