• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।
কাঁদিও না কাঁদিও না —
তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।।

খেলো খেলো তুমি আজো বেলা আছে,
খেলা শেষ হলে এসো মোর কাছে,
প্রেম-যমুনার তীরে বসে র’ব
লইয়া শূন্য ভেলা।।

যাহারা আমার বিচার করে’ছে —
ভুল করিয়াছে জানি;
তাহাদের তরে রেখে গেনু মোর
বিদায়ের গানখানি!

হই কলঙ্কী, হোক মোর ভুল,
বালুকার বুকে ফুটায়েছি ফুল;
তুমিও ভুলিতে নারিবে সে-কথা–
হানো যত অবহেলা।।

Category: নজরুলগীতি
Previous Post:নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো
Next Post:ওর নিশীথ-সমাধি ভাঙিও না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑