• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান

নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান;
শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ;
বাহিরে হেরিনু আসি: বেহেশতী রৌশনীতে রে
ছেয়েছে জমিন ও আসমান;
আনন্দে গাহিয়া ফেরে ফেরেশ্তা হুর গেলেমান –
এলো কে, কে এলো ভুলোকে!
দুনিয়া দুলিয়া উঠিল পুলকে।।

তাপীর বন্ধু, পাপীর ত্রাতা,
ভয়-ভীত পীড়িতের শরণ-দাতা,
মুকের ভাষা নিরাশার আশা,
ব্যথার শান্তি, সান্ত্বনা শোকে
এলো কে ভোরের আলোকে।।

দরুদ পড় সবে : সাল্লে আলা,
মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
কেহ বলে, এলো মোর কমলিওয়ালা–
খোদার হাবীব কেহ কয় নিরালা
মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা!
কেহ বলে, আহমদ নাম মধু ঢালা–
মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা!
মজনুঁরও চেয়ে হল দীওয়ানা সবে,
নাচে গায় নামের নেশায় ঝোঁকে।।

Category: নজরুলগীতি
Previous Post:হে প্রিয় নবী রসূল আমার
Next Post:প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑