• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত
(প্রিয়) তারিতে উম্মত এলে ধরায়।
মোহাম্মদ মোস্তফা, আমহদ মুজতবা–
নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।।

দিলে মুখে তকবীর, দিলে বুকে তৌহিদ,
দিলে দুঃখেরই সান্ত্বনা খুশির ঈদ;
দিলে প্রাণে ঈমান, দিলে হাতে কোরআন,
দিলে শিরে শিরতাজ নাম মুসলিম আমায়।।

তব সব নসিহত মোরা গিয়াছি ভুলে
শুধু নাম তব আছে জেগে প্রাণের কূলে
ও-নামে এ প্রাণ-সিন্ধু তব দোলে
আমি ঐ নামে ত’রে যাব, আছি আশায়।।

Category: নজরুলগীতি
Previous Post:নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান
Next Post:বহে শোকের পাথার আজি সাহারায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑