• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে প্রিয় নবী রসূল আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হে প্রিয় নবী রসূল আমার

হে প্রিয় নবী রসূল আমার
প’রেছি আভরণ নামেরি তোমার।।

নয়নের কাজলে তব নাম,
ললাটের টীপে জ্বলে তব নাম;
গাঁথা মম কুন্তলে আহমদ—
বাঁধা মোর অঞ্চলে তব নাম।
দুলিছে গলে মোর তব নাম মণি-হার।।

তাবিজ অঙ্গুরী তব নাম,
বাজু ও পৈচী চুড়ি তব নাম;
ভয়ে ভয়ে পথে পথে ঘুরি যে—
পাছে কেউ করে চুরি তব নাম
ঐ নাম রূপ মোর ঐ নাম আঁখি ধার।।
বুকের বেদনা ঢাকা তব নাম;
ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে—
প্রেম-ও ভক্তি মাখা তব নাম
প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার।।

Category: নজরুলগীতি
Previous Post:হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
Next Post:নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑