• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে–
তুমি শুনিতে কি পাও?
আখেরি নবী প্রিয় আল-আরবি বারেক ফিরে চাও।।

পিঁজরার পাখি সম অন্ধকারায়
বন্ধ থাকি’ এ জীবন কেটে’ যায়;
কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায়
মরণের এই জিঞ্জির খুলে’ দাও।।

ফতেমার মেয়েদের হেরি’ আঁখি-নীর
বেহেশতে কেমনে আছ তুমি থির!
যেতে নারি মসজিদে শুনিয়া আজান,
বাহিরে ওয়াজ হয়, ঘরে কাঁদে প্রাণ
ঝুটা এই বোরখার হোক অবসান–
আঁধারে হেরেমে আশা-আলোক দেখাও।।

Category: নজরুলগীতি
Previous Post:মসজিদে ঐ শোন রে আজান, চল নামাজে চল
Next Post:হে প্রিয় নবী রসূল আমার

Reader Interactions

Comments

  1. Faruk Azam

    August 20, 2021 at 9:22 pm

    হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে–
    তুমি শুনিতে কি পাও?
    ———————————এই গানের ব্যাখ্যা জানতে চাই।

    Reply
    • Mohammad imam uddin

      April 13, 2022 at 1:16 pm

      হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে–
      তুমি শুনিতে কি পাও?
      ———————————এই গানের ব্যাখ্যা জানতে চাই।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑