• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মসজিদে ঐ শোন রে আজান, চল নামাজে চল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মসজিদে ঐ শোন রে আজান, চল নামাজে চল

মসজিদে ঐ শোন্ রে আজান, চল নামাজে চল্ ।
দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল।।
ওরে চল নামাজে চল।।

ময়লা-মাটি লাগবে যা তোর দেহ-মনের মাঝে —
সাফ হবে সব, দাঁড়াবি তুই যেম্নি জায়নামাজে;
রোজগার তুই করবি যদি আখেরের ফসল।।
ওরে চল নামাজে চল।।

তুই হাজার কাজের অছিলাতে নামাজ করিস কাজা,
খাজনা তারি দিলি না, যে দ্বীন-দুনিয়ার রাজা;
তাঁরে পাঁচ বার তুই করবি মনে, তাতেও এত ছল্।।
ওরে চল নামাজে চল।।

কার তরে তুই মরিস খেটে; কে হবে তোর সাথী;
বে-নামাজীর আঁধার গোরে কে জ্বালাবে বাতি;
খোদার নামে শির লুটায়ে জীবন কর্ সফল।
ওরে চল নামাজে চল।।

Category: নজরুলগীতি
Previous Post:দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান
Next Post:হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑