• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে

আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে–
আরশ কুর্সী লওহ কালাম না চাইতেই পেয়েছে সে।।

রসুল নামের রশি ধ’রে
যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে, ভাই
দরিয়াতে সে আপনি মেশে।।

তর্ক করে দুঃখ ছাড়া কী পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখনা বারেক হযরতে মোর ভালবাসি?

এই দুনিয়ায় দিবা- রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস তাই পাবি হেথায়,
আহমদ চান যদি হেসে।।

Category: নজরুলগীতি
Previous Post:হায় হায় উঠেছে মাতম
Next Post:আহার দিবেন তিনি, রে মন

Reader Interactions

Comments

  1. MOHAMMAD MARUFUL ISLAM

    January 20, 2026 at 9:19 pm

    অসাধারণ একটি গজল

    Reply
    • ফাহিম বিন রহিম

      April 28, 2026 at 11:29 pm

      গজলটি অনেক সুন্দর

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑