• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আহার দিবেন তিনি, রে মন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আহার দিবেন তিনি, রে মন

আহার দিবেন তিনি, রে মন,
জীব দিয়েছেন যিনি।
তোরে সৃষ্টি করে তোর কাছে যে
আছেন তিনি ঋণী।

সারা জীবন চেষ্টা করে
ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে;
ও মন, তাঁর কাছে তুই হাত পেতে দেখ
কী দান দেন তিনি।।

না চাইতে ক্ষেতের ফসল
পায় বৃষ্টির জল;
তুই যে পেলি পুত্র-কন্যা
তোরে কে দিল তা বল।

যার করুণায় এত পেলি,
তাঁরেই কেবল ভুলে গেলি;
তোর ভাবনার ভার দিয়ে তাঁকে
ডাক রে নিশিদিনই।।

Category: নজরুলগীতি
Previous Post:আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে
Next Post:ইয়া মোহাম্মদ বেহেশত হতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑