• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় হায় উঠেছে মাতম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হায় হায় উঠেছে মাতম

হায় হায় উঠেছে মাতম
আকাশ পবন ভুবন ভরি।
আখেরি নবী দ্বীনের রবি নিল বিদায়
বিশ্ব-নিখিল আঁধার করি।।

অসীম তিমিরে পুণ্যের আলো
অানিল যে চাঁদ, সে কোথায় লুকালো;
আকাশে ললাট হানি ‘কাঁদিছে মরুভূমি’
শোকে গ্রহ-তারকা পড়িছে ঝরি।।

তৃণ নাহি খায় উট, মেষ নাহি মাঠে যায়;
বিহগ-শাবক কাঁদে জননীরে ভুলি হায়!

বন্ধুর বিরহ কি সহিল না আল্লার,
তাই তাঁরে ডাকিয়া নিল কাছে আপনার;
হায় কাণ্ডারি গেল চলে’ রাখিয়া পারের তরী।।

Category: নজরুলগীতি
Previous Post:মরু সাহারা আজি মাতোয়ারা
Next Post:আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑