• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা

সুরদাসী মল্লার -তেতালা

এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা।
দাদুরী পাপিয়া চাতকী বোলে
নব-জলধারা-হরষা।।

নাচে বন-কুন্তলা যামিনী উতলা,
খুলে পড়ে গগনে দামিনী মেখলা,
চলে যেতে ঢলে পড়ে অভিসারে
চপলা-যৌবন-মদ-অলসা।।

একা কেতকী বনে কেকা কিহরে,
বহে পুব-হাওয়া কদম্ব শিহরে।

দুরন্ত ঝড়ে কোন অশান্ত চাহি রে
ঘরে নাহি রহে মন,যেতে চায় বাহিরে,
যত ভয় জাগে তত সুন্দর লাগে
শ্রাবণ-ঘন-তমসা।

Category: নজরুলগীতি
Previous Post:চোখে চোখে চাহ যখন তোমরা দুটি পাখি
Next Post:এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑