• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে

গজল-গান

এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে।
নিদাঘের দগ্ধ জ্বালা করলে শীতল পুব-হাওয়াতে।।

ছিল যে পাষাণ-চাপা আমার গানের উৎস-মুখে।।
তারে আজ মুক্তি দিলে ঐ রাঙা চরণ -আঘাতে।।

এলে কি বর্ষারানী নিরশ্রু মোর নয়ন-লোকে।
বহালে আবার সুরের সুরধুনী বেদনাতে।।

এসেছ ঘূর্ণি হাওয়া হয়ত বা ভুল এক নিমিষের।
এসেছ সঙ্গে নিয়ে বজ্র ভরা ঝঞ্ঝা-রাতে।।

তবু ঐ ভুল যে প্রিয় ফুল ফুটাল শুষ্ক শাখে।
আকাশের তপ্ত নয়ন জুড়িয়ে গেল ঐ চাওয়াতে।।

তোমার ঐ সোনার হাতের সোনার চুড়ির তালে তালে
নাচে মোর গানের শিখী মনের গহন মেঘলা রাতে।।

এলে কি তারার দেশের হারিয়ে যাওয়া সুরের পরী।
শ্রান্ত এ বাণ-বেঁধা মোর গানের পাখির ঘুম ভাঙাতে।।

এলে আজ বাদলা-শেষে ইন্দ্রধনুর রঙিন মায়া।
ছোট সুর উজান স্রোতে, চোখ জুড়াল রূপ-শোভাতে।।

Category: নজরুলগীতি
Previous Post:এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা
Next Post:কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑