• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চোখে চোখে চাহ যখন তোমরা দুটি পাখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চোখে চোখে চাহ যখন তোমরা দুটি পাখি

চোখে চোখে চাহ যখন
তোমরা দুটি পাখি,
সেই চাহনি দেখি আমি
অন্তরালে থাকি’।।

মনে জাগে, অনেক আগে
এমনি গভীর অনুরাগে
আমার পানে চাইত কেহ
এমনি অরুণ-আঁখি।।

ঘুমাও যখন তোমরা দু’জন
পাখায় বেঁধে পাখা,
আমি দূরে জেগে থাকি,
যায় না কাঁদন রাখা।

পরশ যেন লেগে আছে
শূন্য আমার বুকের কাছে,
তোমার মতন ঘুমাত কেউ
এই বুকে মুখ রাখি’।।

Category: নজরুলগীতি
Previous Post:তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও
Next Post:এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑