• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও

কীর্তন

তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও, হে প্রিয়।
তুমি মুছায়ে ক্লান্তি, ঘুচায়ে শ্রান্তি (প্রাণে) শান্তি বিছায়ে দিও।।

বরণের ডালা সাজায়ে, হে স্বামী,
সারাটি জীবন চেয়ে আছি আমি;
তুমি নিমেষের তরে মোর দ্বারে থামি’
সে ডালা চরণে নিও।।

তারপর আছে মোর চির-সাথী
অকূল আঁধার অনন্ত রাতি,
ক্ষোভ নাই, যদি নিভে যায় বাতি,
তুমি এসে জ্বালাইও।।

যে যাহা চেয়েছে, পেয়েছে সে কবে;
আশা ঝ’রে যায় নিরাশে নীরবে,
আঘাত-বেদনা, বঁধূ, সব স’বে (শুধু)
একবার দেখা দিও।।

Category: নজরুলগীতি
Previous Post:হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী
Next Post:চোখে চোখে চাহ যখন তোমরা দুটি পাখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑