• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী

খাম্বাজ –কাওয়ালি

হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী
পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী।।
তরঙ্গ-আঁচল দুলায়ে,
বন-ভূমির মন ভুলায়ে,
চলেছে চপল পায়ে
একাকিনী উদাসিনী।।

এঁকেবেকে থমকে গিয়ে
হরিণীরে চমকে দিয়ে
ছুটিয়া যায় সুদূরে;
আয় আয় বলি ডাকে কে কুলের বধূরে।

কূলে কূলে ফুটিয়ে ফুল
টগর জবা পলাশ শিমুল,
নেচে চলে পথ বেভুল
ঘর-ছাড়া বিবাগিনী।।

Category: নজরুলগীতি
Previous Post:চমকে চপলা মেঘে মগন গগন
Next Post:তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑