• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চমকে চপলা মেঘে মগন গগন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চমকে চপলা মেঘে মগন গগন

চমকে চপলা, মেঘে মগন গগন।
গরজিছে রহি রহি অশনি সঘন।।

লুকায়েছে গ্রহতারা, দিবসে ঘনায় রাতি,
শূন্য কুটির কাঁদি, কোথায় ব্যথার সাথী,
ভীত চমকিত চিত সচকিত শ্রবণ।।

অবিরত বাদল বরষিছে ঝরঝর
বহিছে তরলতর পুবালী পবন।
বিজলি -জ্বালার মালা পরিয়া কে মেঘবালা
কাঁদিছে আমারি মত বিষাদ-মগন।।

ভীরু এ মন-মৃগ আলয় খুঁজিছে ফিরে,
জড়ায়ে ধরিছে লতা সভয়ে বনস্পতিরে,
গগনে মেলিয়া শাখা বন-উপবন।।

Category: নজরুলগীতি
Previous Post:ঝরল যে ফুল ফোটার আগেই
Next Post:হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑