• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝরল যে ফুল ফোটার আগেই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ঝরল যে ফুল ফোটার আগেই

আশাবরী মিশ্র-লাউনী

ঝরল যে ফুল ফোটার আগেই
তারি তরে কাঁদি, হায়!

মুকুলে যার মুখের হাসি
চোখের জলে নিভে যায়।।
হায় যে বুলবুল গুল-বাগিচায়
গোলাপকুঁড়ির গাইত গান,
আকুল ঝড়ে আজ সে পড়ে
পথের ধূলায় মূরছায়।।

সুখ-নদীর উপকূলে
বাঁধিল সে সোনার ঘর।
আজ কাঁদে সে গৃহ-হারা
বালুচরে নিরাশায়।।

যাবার যারা, যায় না তারা
থাকে কাঁটা, ঝরে ফুল।
শুকায়ে নদী মরুর বুকে,
প্রভাত-আলো মেঘে ছায়।।

Category: নজরুলগীতি
Previous Post:তোমার দেওয়া ব্যথা সে যে তোমার হাতের দান
Next Post:চমকে চপলা মেঘে মগন গগন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑