• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজকে দোলের হিন্দোলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজকে দোলের হিন্দোলায়

কাফি – হোরি

আজকে দোলের হিন্দোলায়
আয় তোরা কে দিবি দোল।
ডাক দিয়ে যায় দ্বারে ওই
হেনার কুঁড়ি আমের বৌল॥
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল,
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল,
লোল হয়ে পড়িল ওই রাতের জোছনা-আঁচল॥
হতাশ পথিক পথ-বিভোল,
ভোল আজি বেদনা ভোল,
টোল খেয়ে যাক নীল আকাশ
শুনে তোদের হাসির রোল,
দ্বার খুলে দেখ–ফুলেল রাত
ফুলে ফুলে ডামাডোল॥

Category: নজরুলগীতি
Previous Post:শ্যামের সাথে চল সখী খেলি সবে হোরী
Next Post:চাঁদিনি রাতে কানন-সভাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑