• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদিনি রাতে কানন-সভাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চাঁদিনি রাতে কানন-সভাতে

সিন্ধু-ভৈরবী – কারফা

চাঁদিনি রাতে কানন-সভাতে
আপন হাতে গাঁথিলে মালা।
সয়েছি বুকে নিবিড় সুখে
তোমার হাতের সূচির জ্বালা॥
আজিও জাগে লোহিত রাগে
রঙন গোলাবে তাহারই ব্যথা,
তব ও-গলে,দুলিব বলে
দিয়াছি কুলে কলঙ্ক কালা॥
যদি ও-গলে নেবে না তুলে
কেন বধিলে ফুলের পরান,
অভিমানে হায় মালা যে শুকায়
ঝরে ঝরে যায় লাজে নিরালা॥

Category: নজরুলগীতি
Previous Post:আজকে দোলের হিন্দোলায়
Next Post:একেলা গোরী জলকে চলে গঙ্গাতীর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑