• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামের সাথে চল সখী খেলি সবে হোরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শ্যামের সাথে চল সখী খেলি সবে হোরী

পিলু – হোরি

শ্যামের সাথে
চল সখী খেলি সবে হোরী।
রং নে রং দে মদির আনন্দে
আয় লো বৃন্দাবনি গোরী।
আয় চপল যৌবন-মদে মাতি
অল্প-বয়সি কিশোরী॥
রঙ্গিলা গালে তাম্বুল-রাঙা ঠোঁটে
হিঙ্গুল রং লহো ভরি;
ভুরু-ভঙ্গিমা সাথে রঙ্গিম হাসি
পড়ুক মুহুমুহু ঝরি॥

Category: নজরুলগীতি
Previous Post:চাঁপা রঙের শাড়ি আমার
Next Post:আজকে দোলের হিন্দোলায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑