• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁপা রঙের শাড়ি আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চাঁপা রঙের শাড়ি আমার

সারঙ-মিশ্র – কারফা

চাঁপা রঙের শাড়ি আমার
যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদি,
কহিব শুধাইলে কী যে॥
ছি ছি হরি একী খেল লুকোচুরি,
একলা পথে পেয়ে কর খুনসুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি,
ছলকি গেল কলসি যে॥
ডাঁশা কদম্ব দিবে বলি হরি,
ডাকিল তরু-তলে কেন ছল করি,
কাঁচা বয়সি পাইয়া কিশোরী
মজাইলে, মজিলে নিজে॥

Category: নজরুলগীতি
Previous Post:আয় গোপিনী খেলবি হোরি
Next Post:শ্যামের সাথে চল সখী খেলি সবে হোরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑