• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো

পাহাড়ি মিশ্র – দাদরা

পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো।
ধীরে ধীরে ধীরে চলো।
চলিতে ছলকি যায় ঘটে জল ছল ছল॥
একে পথ আঁকা বাঁকা,
তাহে কণ্টক-শাখা
আঁচল ধরে টানে, টলে তনু টলমল॥
ভরা যৌবন-তরি,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি আমার এ কী হল॥
পথের পাশে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি সরে যেতে বলো॥

Category: নজরুলগীতি
Previous Post:সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
Next Post:ঢলঢল তব নয়ন-কমল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑