• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢলঢল তব নয়ন-কমল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ঢলঢল তব নয়ন-কমল

মাঢ় – কারফা

ঢলঢল তব নয়ন-কমল
কাজল তোমারেই সাজে।
শোভে তোমারেই চাঁদের হাসি
হিঙুল অধর-মাঝে॥
ফিরোজা-রং শাড়ি চাঁপা রঙে তব
সেজেছে প্রিয়া কী অভিনব,
সুনীল গগনে গোধূলি রং যেন
মিশেছে আসিয়া উষা ও সাঁঝে॥
কোমলে কড়িতে বাজে কাঁকন চুড়ি,
শিথিল আঁচল লয়ে খেলে হাওয়া লুকোচুরি,
উষ্ণ কপোল ছুঁয়ে থল-কমলি
আঁউরে গেল যে লাজে॥

Category: নজরুলগীতি
Previous Post:পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো
Next Post:তোমার আঁখির কসম সাকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑