• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে

সিন্ধু – কারফা

সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে।
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে॥
সই চপল পুরুষ সে, তাই কুরুশ-কাঁটায়  
রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়,
তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে॥  
বাঁধিতে সে বাঁধন-হারা বনের হরিণ,  
জড়ায়ে দে জরিন ফিতা মোহন ছাঁদে॥
প্রথম প্রণয়-রাগের মতো আলতা রঙে  
রাঙায়ে দে চরণ মোর এমনই ঢঙে,  
পায়ে ধরে বঁধু যেন আমারে সাধে॥

Category: নজরুলগীতি
Previous Post:শূন্য আজি গুল-বাগিচা
Next Post:পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑