• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শূন্য আজি গুল-বাগিচা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শূন্য আজি গুল-বাগিচা

কাফি মিশ্র – কারফা

শূন্য আজি, গুল-বাগিচা
যায় কেঁদে দখিন হাওয়া।
রাঙা গুলের বাজার আজি
স্মৃতির কাঁটায় ছাওয়া॥
ধূলি-ঢালা ফুল-সমাধি
আজি সে গুলিস্তানে
ছিল যথায় জলসা খুশির
বুলবুলির গজল গাওয়া॥
শুকনো পাতায় ছেয়েছে আজ
সাকির চরণ-রেখা,
নাহি সেথায় বঁধুর লাগি
বধূর আসা যাওয়া॥
নাহি মিঠা পানির নহর
পড়ে আছে বালুচর,
এ যেন গো হৃদয়ের
ভরা-ডুবির পথ বাওয়া॥

Category: নজরুলগীতি
Previous Post:আজ শেফালির গায়ে হলুদ
Next Post:সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑