• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ শেফালির গায়ে হলুদ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজ শেফালির গায়ে হলুদ

পিলু – কারফা

আজ শেফালির গায়ে হলুদ
উলু দেয় পিক পাপিয়া।
প্রথম প্রণয়-ভীরু বালা
লাজে ওঠে কাঁপিয়া॥
বনভূমি বাসর সাজায়
ফুলে পাতায় লালে নীলে,
ঝরে শিশির আশিস-বারি
গগন-ঝারি ছাপিয়া॥
বৃষ্টি-ধোয়া সবুজ পাতার
শাড়ি করে ঝলমল,
ননদিনি ‘বউ কথা কও’
ডাকে আড়াল থাকিয়া॥
দেখতে এল দিগ‍্‍বালিকা
সাদা মেঘের রথে ওই,
শরৎ-শশীর মঙ্গল-দীপ
জ্বলে গগন ব্যাপিয়া॥
অতীত প্রণয়-স্মৃতি স্মরি
কেঁদে যায় আশিন হাওয়া,
উড়ে বেড়ায় বর সে ভ্রমর
কমল-পরাগ মাখিয়া॥

Category: নজরুলগীতি
Previous Post:হৃদয় কেন চাহে হৃদয়
Next Post:শূন্য আজি গুল-বাগিচা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑