• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুল-ফাগুনের এল মরশুম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ফুল-ফাগুনের এল মরশুম

ভৈরবী – কারফা

ফুল-ফাগুনের এল মরশুম
বনে বনে লাগল দোল।
কুসুম-শৌখিন দখিন হাওয়ার
চিত্ত গীত-উতরোল॥
অতনুর ওই বিষ-মাখা শর
নয় ও দোয়েল শ্যামার শিস,
ফোটা ফুলে উঠল ভরে
কিশোরী বনের নিচোল॥
গুলবাহারের উত্তরি কার
জড়ালো তরু লতায়,
মুহুমুহু ডাকে কুহু
তন্দ্রা-অলস, দ্বার খোল॥
রাঙা ফুলে ফুল্ল-আনন
দোলে কানন-সুন্দরী,
বসন্ত তার এসেছে আজ
বরষ পরে পথ-বিভোল॥

Category: নজরুলগীতি
Previous Post:কত আর এ মন্দিরে-দ্বার হে প্রিয় রাখিব খুলি
Next Post:কে পাঠালে লিপির দূতী

Reader Interactions

Comments

  1. Oppo Mobiles

    March 13, 2026 at 7:59 am

    Hi

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑