• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে পাঠালে লিপির দূতী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে পাঠালে লিপির দূতী

ঝিঁঝিট-খাম্বাজ – দাদরা

কে পাঠালে লিপির দূতী
গোপন লোকের বন্ধু গোপন।
চিনতে নারি হাতের লেখা
মনের লেখা চেনে গো মন॥
গান গেয়ে যাই আপন মনে
সুরের পাখি গহন বনে,
সে সুর বেঁধে কার নয়নে
জানে শুধু তারই নয়ন॥
কে গো তুমি গন্ধ-কুসুম,
গান গেয়ে কি ভেঙেছি ঘুম,
তোমার ব্যথার নিশীথ নিঝুম
হেরে কি মোর গানের স্বপন॥
নাই ঠিকানা নাই পরিচয়
কে জানে ও মনে কী ভয়,
গানের কমল ও চরণ ছোঁয়
তাইতে মানি ধন্য জীবন॥
সুরের গোপন বাসর-ঘরে
গানের মালা বদল করে
সকল আঁখির অগোচরে
না দেখাতে মোদের মিলন॥

Category: নজরুলগীতি
Previous Post:ফুল-ফাগুনের এল মরশুম
Next Post:আমার নয়নে নয়ন রাখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑