• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত আর এ মন্দিরে-দ্বার হে প্রিয় রাখিব খুলি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কত আর এ মন্দিরে-দ্বার হে প্রিয় রাখিব খুলি

ভীমপলশ্রী – কাওয়ালি

কত আর এ মন্দিরে-দ্বার,  
          হে প্রিয় রাখিব খুলি।
বয়ে যায় যে লগ্নের ক্ষণ  
          জীবনে ঘনায় গোধূলি॥
নিয়ে   যাও বিদায়-আরতি,
হল   ম্লান আঁখির জ্যোতি,
ঝরে   যায় যে শুষ্ক স্মৃতির  
          মালিকার কুসুমগুলি॥
কত   চন্দন ক্ষয় হল হায়
কত   ধূপ পুড়িল বৃথায়,
নিরাশায়   সে পুষ্প কত  
          ও পায়ে হইল ধূলি॥
ও   বেদির তলে কত প্রাণ
হে   পাষাণ, নিলে বলিদান!
তবু   হায় দিলে না দেখা,  
          দেবতা, রহিলে ভুলি॥

Category: নজরুলগীতি
Previous Post:কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি
Next Post:ফুল-ফাগুনের এল মরশুম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑