• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে

তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে,
ফুল ঝরে যায় তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে।
তব প্রিয়নাম ধরে ডাকি
ফুল সাড়া দেয় মেলি আঁখি
তোমার নয়ন ফুটিল না হায় ফুলের মতন সুখে।
আকাশে বাতাসে তব নাম লয়ে* ওঠে রোদনের বাণী
কানাকানি করে চাঁদ ও তারায় জানি গো তোমারে জানি।
খুঁজি বিজলি প্রদীপ জ্বেলে
কাঁদি ঝঞ্ঝার পাখা মেলে
অন্ধ গগনে আঁধার মেঘের ঢেউ ওঠে মোর দুখে।

Category: নজরুলগীতি
Previous Post:তুমি আমার সকাল বেলার সুর
Next Post:মোর গানের কথা যেন আলোকলতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑