• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর গানের কথা যেন আলোকলতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোর গানের কথা যেন আলোকলতা

মোর গানের কথা যেন আলোকলতা
যেন স্বর্ণলতা।
মূল নাই ফুল নাই আছে শুধু
বর্ণের বিহ্বলতা॥
আকাশ-বনস্পতি জড়ায়ে
ধরনির বুকে পড়ে গড়ায়ে
কখন কি আবেশে কার কথা ভাবে সে
কে জানে কেন অযথা॥
রহে কারও বক্ষে, রহে কারও চক্ষে বিরহের অশ্রুজলে
কন্ঠলগ্না কারও রহে সে গীত-কলি মুঞ্জরে অধরতলে।
রাখি হয়ে কারও হাত বাঁধে সে
কাহারও চরণতলে কাঁদে সে
সুরে সুরে গুঞ্জিত ও যেন পুঞ্জিত
অকারণ মৌন ব্যথা॥

Category: নজরুলগীতি
Previous Post:তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে
Next Post:এই বিশ্বে আমার সবাই চেনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑