• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি আমার সকাল বেলার সুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তুমি আমার সকাল বেলার সুর

তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস-উদাস-করা অশ্রু-ভারাতুর॥
ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায়
ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়
রাত্রি-শেষের চাঁদ তুমি গো
বিদায়-বিধুর॥
তুমি আমার ভোরের ঝরাফুল
শিশির-নাওয়া শুভ্র শুচি
পূজারিনির তুল।
অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে,
হাসির দেশে তুমি যেন বিষাদ-লোকের মেয়ে,
তুমি ইন্দ্র-সভায় মৌনবীণা, নীরব নূপুর॥

Category: নজরুলগীতি
Previous Post:ধর্মের পথে শহিদ যাঁহারা আমরা সেই সে জাতি
Next Post:তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑